শ্রীলঙ্কা
সফরে ২ দিনের প্রস্তুতি ম্যাচে ব্যক্তিগত স্কোর এক অঙ্কের ঘরে থাকতেই
সাজঘরে ফিরে গেলেন সৌম্য সরকার। আজ মরাটুয়ায় শ্রীলঙ্কা ক্রিকেট
প্রেসিডেন্ট’স একাদশের মুখোমুখি হয়েছে বাংলাদেশ।
টসে জিতে স্বাগতিকরা
বাংলাদেশকে পাঠিয়েছে ব্যাটিংয়ে। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ
১৩ ওভারে এক উইকেট হারিয়ে ৩৯। সৌম্য সরকার করেছেন ৯। ক্রিজে আছেন তামিম
ইকবাল (১৩) ও মুমিনুল হক (১০)।

No comments:
Post a Comment