ফ্রান্সের
প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের ভাষণ চলাকালে দেশটির একজন পুলিশ স্নাইপারের
বন্দুক থেকে দুর্ঘটনাক্রমে গুলি বের হয়ে দু'জন আহত হয়েছেন। ফ্রান্সের
পশ্চিমাঞ্চলীয় শহর ভিলোগাঁয় এ ঘটনা ঘটে। ওলাঁদ যে তাবুঁতে ভাষণ দিচ্ছিলেন
পুলিশের স্লাইপার বিভাগের কর্মকর্তাটি সেখান থেকে প্রায় এক শ’ মিটার দূরের
একটি ছাদে অবস্থান নিয়েছিলেন।
গুলিটি তাঁবুর কাপড় ভেদ করে অস্থায়ী পানশালার
একজন ওয়েটারের উঁরু ভেদ করে অন্য একজনের পায়ে বিদ্ধ হয়। আহতদের অবস্থা
আশঙ্কাজনক নয়। ওলাঁদ ওই এলাকায় একটি নতুন রেললাইন স্থাপনের কাজ উদ্বোধন
উপলক্ষে বক্তৃতা দিচ্ছিলেন। এমন সময় গুলির আওয়াজ শোনা যায়। এতে তিনি কয়েক
মুহূর্ত বক্তৃতা বন্ধ রাখেন। তবে এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েনি বলে জানা
গেছে। আহতরা হচ্ছে স্থানীয় একটি হোটেলের প্রধান ওয়েটার ও একটি রেলপথ
রক্ষণাবেক্ষণ কোম্পানির কর্মী। পরে ওলাঁদ আহতদের দেখতে যান। স্থানীয়
প্রতিবেদনে বলা হয়েছে, ওই স্নাইপারের বন্দুকের সেপটি ক্যাচ আনলক থাকায়
দুর্ঘটনাক্রমে গুলি বের হয়ে যায়।

No comments:
Post a Comment