Sunday, March 5, 2017

ভাঙতেই হবে বিজিএমইএ ভবন

ভাঙতেই হবে বিজিএমইএ ভবন। রিভিউ খারিজের পর পোশাক ব্যবসায়ীদের সংগঠন বিজিএমইএর এ বহুতল ভবন রক্ষায় আর কোন পথ থাকলো না। আজ বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের তিন বিচারপতির বেঞ্চ রিভিউ আবেদন খারিজ করেন। বেঞ্চের অপর সদস্যরা হলেন বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি মির্জা হোসেইন হায়দার।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। বিজিএমইএ ভবনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট কামরুল হক সিদ্দিকী। আইনজীবী কামরুল ইসলাম সিদ্দিকী জানান, আজ রোববার বিজিএমইএ ভবন নিয়ে রিভিউ আবেদনের শুনানি শেষে আবেদন খারিজ করা হয়।

No comments:

Post a Comment