সাভারে
মোবাইল হারিয়ে পরিবারের সদস্যদের বকুনি খেয়ে অনিকা আক্তার ইতি (১৬) নামের
এক এসএসসি পরীক্ষার্থী বিষপানে আত্মাহত্যা করেছে। বুধবার রাতে সাভারের
ডগরমোড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত অনিকা আক্তার ইতি বরিশাল জেলার মানিকঝুরি
গ্রামের জসিম উদ্দিনের মেয়ে। সে সাভারে নানি সেলিনা আক্তারে সঙ্গে ভাড়া
বাসায় থেকে উদয়ন একাডেমি স্কুলে লেখাপড়া করতো।
নিহত ওই ছাত্রীর বান্ধবী
ইরা, লিনুসহ কয়েকজন জানায়, সকালে স্কুলে এসএসসি পরীক্ষা দিতে গিয়ে নিজের
ব্যবহৃত একটি মোবাইল ফোন হারিয়ে ফেলে আনিকা। এ নিয়ে পরিবারের সদস্যরা তাকে
বকাবকি করলে সন্ধ্যায় ওই শিক্ষার্থী নিজের ঘরে রাখা ছারপোকা মারার তিনটি
ট্যাবলেট সেবন করে অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে সাভারের এনাম
মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাতেই তাকে মৃত ঘোষণা
করেন। সাভার মডেল থানার ওসি এসএম কামরুজ্জামান জানান, পুলিশ ঘটনাস্থল
পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় সাভার মডেল থানায়
একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

No comments:
Post a Comment