গ্যাসের
মূল্য বৃদ্ধির প্রতিবাদে ফরিদপুরে অবস্থান কর্মসূচী পালন করেছে শহর
বিএনপি। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে প্রায় ১
ঘন্টাব্যাপী এ কর্মসুচী পালন করা হয়। শহর বিএনপির সভাপতি রেজাউল ইসলামের
সভাপতিত্বে এসময় বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক
অ্যাডভোকেট আলী আশরাফ নান্নু, শহর বিএনপির সিনিয়র সহ-সভাপতি এমটি আকতার
টুটুল,
সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মিরাজ, যুগ্ন সম্পাদক কাইয়ুম মিয়া,
কোতয়ালী থানা সাধারণ সম্পাদক রঞ্জন চৌধুরী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক
একে কিবরিয়া স্বপন, সাংগঠনিক সম্পাদক রাজিব হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি
বেনজির আহমেদ তাবরীজ প্রমুখ। এছাড়া শহরের কোট কম্পাউন্ডে স্বাধিনতা চত্বরেও
পৃথকভাবে অবস্থান কর্মসূচী পালন করা হয়।

No comments:
Post a Comment