রাজধানীর
খিলক্ষেত থানা এলাকায় কিছমত আলী (৪২) নামের এক গাড়িচালককে পিটিয়ে হত্যার
অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। তিনি খিলক্ষেত এলাকায়
থাকতেন।
খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গতকাল রাতে
খিলক্ষেতের পূর্ব কুড়াতলী এলাকায় পূর্ব শত্রুতার জেরে সহোদর তিন ভাই সাজু,
রাজু ও তপু কিছমতকে মারধর করে পালিয়ে যায়। এতে গুরুতর আহত হন তিনি। পরে
স্থানীয় এক লোক আহত অবস্থায় উদ্ধার করে তাঁকে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে
যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

No comments:
Post a Comment