ফেসবুকে
মহিলাদের ভুয়া অ্যাকাউন্ট বানিয়েই সাধ মেটেনি। সেই মহিলাদের নিজের স্ত্রী
বলে পরিচয় দিয়েছিল সে। জারিজুরি বেশিদিন টিকল না। ওই মেয়েরাই তাকে ধরে ফেলে
ইচ্ছেমতো ধোলাই দিলেন একদিন। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের আলিগড়ে।
জানা গেছে, কিছুদিন আগে স্থানীয় একটি মোবাইল ফোনের দোকানে আসে অভিযুক্ত।
ফোন সে কেনেনি, তবে এটা ওটা নাড়াচাড়ার বাহানায় নিজের ফোনে ২ যুবতীর ছবি
তুলে নেয়। তারপর বানিয়ে ফেলে তাদের জাল ফেসবুক প্রোফাইল।
পরিচয় দেয় নিজের
স্ত্রী বলে। কোনোভাবে জানাজানি হয়ে যায় গোটা ঘটনা। ওই মেয়েদের মাধ্যমে
মোবাইল ফোনের দোকানদার অভিযুক্তকে দোকানে ডাকেন। মেয়েদের ডাক পেয়ে মহা
আনন্দে দোকানে আসে সে। তারপরেই আটকে ফেলে শুরু হয় আড়ং ধোলাই। অভিযুক্ত
যুবককে পুলিশের হাতেও তুলে দেওয়া হয়। তবে তার আত্মীয়দের অভিযোগে কোনো
অভিযোগ দায়ের না করেই শুধু সাবধান করে ছেড়ে দেওয়া হয় তাকে।

No comments:
Post a Comment