সিলেটের আতিয়া মহলে অভিযান অব্যাহত রয়েছে। ঘটনাস্থলে থেমে থেমে গুলি-বিস্ফোরণের শব্দে এলাকার বাসিন্দাদের ঘুম ভেঙেছে।
আজ সোমবার সকাল সাড়ে ছয়টা থেকে সাড়ে সাতটা পর্যন্ত থেমে থেমে আবার কখনো একটানা গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এরপর সাড়ে আটটা পর্যন্ত কোনো শব্দ শোনা যায়নি।
এলাকাবাসী জানান, গতকাল রোববার রাতে থেমে থেমে গুলি চলেছে। সকালে তাঁদের ঘুম ভেঙেছে গোলাগুলি আর বিস্ফোরণের শব্দে।
গতকাল রোববার সেনা অভিযান চলাকালে বাড়ির ভেতরে থাকা জঙ্গিদের মধ্যে দুজন নিহত হয়েছে। সেনাবাহিনী বলেছে, ওই জঙ্গি আস্তানায় আরও এক বা একাধিক জঙ্গি থাকতে পারে। জঙ্গিরা এতই দক্ষ যে সেনাবাহিনীর ছুড়ে দেওয়া গ্রেনেড কুড়িয়ে নিয়ে পাল্টা সেনাবাহিনীর দিকেই ছুড়ে দিচ্ছে। পাঁচতলা বাড়িটির ভেতরে প্রচুর বোমা-বারুদ (আইইডি) পেতে রাখা হয়েছে। এতে পুরো ভবনটি বিস্ফোরণোন্মুখ হয়ে আছে। এ কারণে ধীরগতিতে অভিযান চালাতে হচ্ছে।

No comments:
Post a Comment