আগামী
৭২ ঘণ্টায় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাতের
সম্ভাবনা রয়েছে। আজ আবহাওয়া অফিস জানায়, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী,
ময়মনসিংহ, খুলনা ,বরিশাল ও সিলেট বিভাগে অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা
বজ্র বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আকাশ মেঘলাসহ আবহাওয়া প্রধানত
শুষ্ক থাকতে পারে।
সারাদেশের রাত ও দিনের তাপমাত্রা সামান্য হ্রাস- বৃদ্ধি পেতে পারে বলে আবহাওয়া অফিস জানায়। আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ। আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এছাড়া মৌসুমী লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।

No comments:
Post a Comment