এসএসসি
পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে সন্দেহভাজন ৮ জনকে আটক করেছে গোয়েন্দা
পুলিশ। বুধবার রাতভর দেশের কয়েকটি জেলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ শাখার উপকমিশনার (ডিসি) মাসুদুর
রহমান এ তথ্য দেন। তিনি বলেন,
সম্প্রতি এসএসসি পরীক্ষার কয়েকটি বিষয়ের
প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে। এরপর গোয়েন্দা তৎপরতা শুরু করে ঢাকা মহানগর
ডিবি পুলিশ। এরই অংশ হিসেবে বুধবার রাতে কয়েকটি জেলায় অভিযান চালিয়ে ৮ জনকে
আটক করা হয়। ডিএমপির মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ের মাধ্যমে এ বিষয়ে
বিস্তারিত জানানো হবে বলেও জানান মাসুদুর রহমান।

No comments:
Post a Comment