Wednesday, March 29, 2017

মৌলভীবাজারে জঙ্গি বিরোধী ‘অপারেশন হিট ব্যাক’

মৌলভীবাজার সদর উপজেলার নাসিরপুর গ্রামে জঙ্গি আস্তানায় ‘অপারেশন হিট ব্যাক’ নামে চলা অভিযান আগামীকাল সকাল পর্যন্ত গড়াতে পারে। আলো স্বল্পতার জন্য রাতে অপারেশন শেষ করা যাবে না বলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্র জানিয়েছে। বুধবার  সন্ধ্যা ৬টার পর এ অভিযান শুরু করে সোয়াত টিম। সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত জঙ্গি আস্তানা থেকে গুলির শব্দ আসলেও পরে তা থেকে যায়। এখন আর গুলির শব্দ শোনা যাচ্ছে না।
অভিযান সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্র জানিয়েছে, জঙ্গি আস্তানায় বিস্ফোরক থাকায় সতর্কতার অংশ হিসেবে সকালে ফের অভিযান জোরদার হতে পারে। এছাড়া জেলা শহরের অপর জঙ্গি আস্তানা ঘিরেও আইন শৃঙ্খলা বাহিনী অবস্থান করছে। সেখানেও চূড়ান্ত অভিযান চালানো হয়নি।
মঙ্গলবার রাত থেকে মৌলভীবাজার পৌরসভার বড়হাট এলাকায় একটি বাড়ি এবং খলিলপুর ইউনিয়নের সরকার বাজার এলাকার নাসিরপুর গ্রামে আরও একটি বাড়ি ঘিরে জঙ্গি বিরোধী অভিযান শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী। দুটি আস্তানাতেই বিপুল পরিমাণ অস্ত্র-বিস্ফোরক আছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনা উদ্বেগ উৎকন্ঠা বিরাজ করছে জেলাজুড়ে।

No comments:

Post a Comment