Monday, March 6, 2017

যশোরে সড়ক দূঘর্টনায় ২ মটরসাইকেল আরোহীর মৃত্যু

যশোরের কেশবপুরে সড়ক দূর্ঘটনায় ২ মটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। গতকার রোববার বিকেলে যশোর সাতক্ষীরা মহাসড়কে কেশবপুরের তালতলা নামক স্থানে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার ও ঘাতক ট্রাকটি জব্দ করেছে। স্থানীয়রা জানায়, যশোর সাতক্ষীরা মহাসড়কে কেশবপুর উপজেলার আলতাপোল গ্রামের তালতলা নামক স্থানে যশোর থেকে আসা ঢাকা মেট্রে-ট-১১-৮১১৫ নম্বর ট্রাক ও চুকনগর হতে আসা মোটর সাইকেল মুখোমুখি সংর্ঘষ হয়। এসময় ডুমুরিয়া উপজেলার চাকুন্দিয়া গ্রামের ইছাক শেখের ছেলে মটরসাইকেল চালক হাসান আলী (২৮) ঘটনাস্থলে মারা যায়। এ ঘটনায় মারাত্বক আহত একই গ্রামের মোবারক গাজীর ছেলে সাদ্দাম হোসেন (৩২) খুলনা মেডিকেল হাসপাতালে নেয়ার পথে মারা যায়।

No comments:

Post a Comment