Thursday, March 2, 2017

রাজউকের সাবেক প্রধান প্রকৌশলী গ্রেফতার

অবৈধ সম্পদ অর্জনের মামলায় রাজউকের সাবেক প্রধান প্রকৌশলী মো. এমদাদুল ইসলামকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার সকালে বনানীর বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য যুগান্তরকে জানান, দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেন নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে এমদাদুল ইসলামকে গ্রেফতার করে।
পরে তাকে আদালতে পাঠানো হয়েছে। দুদক সূত্র জানায়, গত ২৩ ফেব্রুয়ারি ১ কোটি ১৮ লাখ টাকার সম্পদের তথ্য গোপন এবং ৮৭ লাখ টাকার বেশি জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে এমদাদুল ইসলামের বিরুদ্ধে মামলা করে দুদক। দুদকের উপসহকারী পরিচালক সাইদুজ্জামান রাজধানীর রমনা থানায় মামলাটি দায়ের করেন।

No comments:

Post a Comment