দক্ষিণ
চীন সাগরের বিরোধপূর্ণ অঞ্চলে পানির নিচে পর্যবেক্ষণ মঞ্চ নির্মাণ করবে
বেইজিং। চীনা গবেষক এবং শিক্ষাবিদরা পানির নিচের এই প্রথম পর্যবেক্ষণ
নির্মাণের তৎপরতা শুরু করেছেন। পানির নিচের তৎপরতা তাৎক্ষণিকভাবে জানার
জন্য এ মঞ্চ ব্যবহার করা হবে বলে জানিয়েছে চীনা দৈনিক গ্লোবাল টাইমস । এটি
নির্মাণের জন্য সাংহাইয়ের তোংজি বিশ্ববিদ্যালয় এবং ইন্সটিটিউট অব
অ্যাকোয়াস্টিকস যৌথভাবে কাজ করছে।
চীনের বিজ্ঞান একাডেমির সাথে সংযুক্ত
রয়েছে পানি গবেষণা বিষয়ক এ সংস্থা। অবশ্য, পর্যবেক্ষণ মঞ্চটি বিরোধপূর্ণ
দক্ষিণ চীন সাগরের ঠিক কোথায় বানানো হবে তা জানাতে অস্বীকার করেছে
ইন্সটিটিউট অব অ্যাকোয়াস্টিকস। পাশাপাশি পর্যবেক্ষণ মঞ্চ সম্পর্কে
বিস্তারিত তথ্য জানাতেও অস্বীকার করা হয়েছে। এ জাতীয় তথ্যকে 'স্পর্শকাতর'
বলে উল্লেখ করা হয়েছে।
সূত্র : ওয়েবসাইট
সূত্র : ওয়েবসাইট

No comments:
Post a Comment