Wednesday, April 19, 2017

খালেদার সঙ্গে নরওয়ে রাষ্ট্রদূতের বৈঠক



বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত সিডশেল ব্লেকেন। বিকেল ৫ টায় খালেদা জিয়ার গুলশান রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক হয়। বৈঠকে আগামী জাতীয় নির্বাচন, নির্বাচনকালীন সহায়ক সরকার ও দেশের চলমান রাজনীতির নানা দিক নিয়ে আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বৈঠকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান অংশ নেন।

No comments:

Post a Comment