
ক্যারিয়ারে
এটি ছিল মেহেদী হাসান মিরাজের তৃতীয় ওয়ানডে। তবে বাংলাদেশের তরুণ এই
অলরাউন্ডার ব্যাটিয়ের সুযোগ পাননি নিজের শুরুর দুই ম্যাচে। আর দলের কঠিন
সময়ে ব্যাট হাতে সুযোগ নিয়ে ফের সামর্থ্য দেখালেন মেহেদী হাসান মিরাজ।
গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে আট নম্বরে ব্যাট হাতে ৫১ রানের ইনিংস
খেলেন তিনি। ৭১ বলের ইনিংসে মিরাজ হাঁকান আধাডজন বাউন্ডারি। মিরাজ যখন
ব্যাট হাতে ক্রিজে যান তখন ১১৮ রানে ছয় উইকেট হারিয়ে লজ্জার মুখে মাশরাফি
বাহিনী। দলীয় ১৫৫ রানে সাজঘরে ফেরেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও। এতে
৩৩.১ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১৫৫/৮-এ। তবে নবম উইকেটে তাসকিন
আহমেদের সঙ্গে ৫৪ রানের জুটি গড়েন মিরাজ। এতে বাংলাদেশের সংগ্রহ ২০০ পার
করে। বাংলাদেশের ক্যাপ মাথায় তার টেস্ট অভিষেক হয় আগেই। নিজ মাটিতে
ইংল্যান্ডের বিপক্ষে তার অভিষেক সিরিজে বর হাতে দ্যুতি ছড়ান বাংলাদেশ
অনূর্ধ্ব-১৯ দলের সাবেক সফল এই অধিনায়ক। এবার শ্রীলঙ্কা সফরেও টেস্টে
ব্যাটে-বলে উজ্জ্বল ছিলেন মিরাজ। তবে দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষে দেশে
ফেরত পাঠানো হয় মিরাজকে। যদিও একদিন পরেই বাংলাদেশ ওয়ানডে দলে অন্তর্ভুক্ত
করা হয় তাকে। শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ব্যাট হাতে
৩১.৬৬ গড়ে মিরাজের সংগ্রহ ৯৫ রান। বাংলাদেশের বল হাতে সর্বাধিক ১০ উইকেটের
কৃতিত্বটাও তারই। আর ওয়ানডে সিরিজের তিন ম্যাচে পূর্ণ কোটায় ৩০ ওভার বল
করেন বাংলাদেশের এ তরুণ অফস্পিনার। মিতব্যয়ী বোলার মিরাজের এতে ইকোনমি গড়
৪.৭৩। সিরিজে তার শিকার ৪ উইকেট। সিরিজের শুরুর দুই ওয়ানডেতে পেসার
মাশরাফির সঙ্গে বোলিং ওপেন করেন মিরাজ। তবে গতকাল মিরাজের বদলে অধিনায়ক
মাশরাফি শুরুতে বল তুলে দেন মোস্তাফিজুর রহমানের হাতে। কিন্তু নিজের শুরুর
তিন ওভারে পেসার মোস্তাফিজ দেন ২৫ রান। আর ইনিংসের ৬ ওভার শেষে শ্রীলঙ্কার
সংগ্রহ পৌঁছে ৪৫/০-তে। সপ্তম ওভারে বল হাতে পান মেহেদী হাসান মিরাজ। আর
মিরাজের প্রথম বলেই পরাস্ত হন লঙ্কান ওপেনার গুনাতিলাকা। সে যাত্রা
বেঁচে গেলেও মিরাজের বলেই উইকেট খোয়ান তিনি। এতে ১১.৫তম ওভারে দলকে প্রথম
ব্রেক-থ্রু এনে দেন মিরাজ।
No comments:
Post a Comment