Thursday, April 6, 2017

মাশরাফি জন্য নড়াইলে মানববন্ধন ও মশাল মিছিল



নড়াইল এক্সপ্রেস খ্যাত মাশরাফি বিন মুর্তজাকে ফিরে টি-২০ ক্রিকেটে পেতে জন্মস্থান নড়াইলের বিভিন্ন স্থানে মানববন্ধন হয়েছে। মাশরাফি ভক্তরা বৃহস্পতিবার শহরের বিভিন্ন স্থানে মানববন্ধন কর্মসূচি পালন করে। এসময় সড়ক অবরোধ করে রাখে মাশরাফি ভক্তরা। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় নড়াইল পৌরসভার সামনে পৌর মেয়র জাহাঙ্গীর হোসেন বিশ^াসের নেতৃত্বে মানববন্ধন হয়। এসময় পৌর কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন অংশগ্রহন করেন। নড়াইল চৌরাস্তায় মাশরাফি ভক্তরা মানববন্ধন করেন। নানা ধরনের প্লাকার্ড নিয়ে মানববন্ধনে অংশ নিয়ে মাশরাফিকে টি-২০ ক্রিকেটে ফিরিয়ে আনার জন্য বিসিবি’র হস্তক্ষেপ কামনা করেন। মাশরাফি বিন মুর্তজা এসএসসি পাশ করেছেন নড়াইল সরকারী উচ্চ বিদ্যালয় হতে। এ বিদ্যালয়ের হাজারো শিক্ষার্থী হাতে হাত ধরে দীর্ঘ লাইনে দাড়িয়ে মানববন্ধন করে।
এছাড়া নড়াইল সরকারী টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের কয়েকশত শিক্ষার্থী কলেজের সামনের সড়কে দীর্ঘ লাইনে দাড়িয়ে মানববন্ধন কর্মসূচি পালন করে। এসময় বিক্ষুদ্ধ মাশরাফি ভক্তরা নড়াইল-যশোর সড়ক অবরোধ করে রাখে। পরে শিক্ষকদের হস্তক্ষেপে অবরোধ তুলে নেয়। মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে নড়াইলের বাণিজ্যিক এলাকা রূপগঞ্জে নড়াইল জেলা রিপোর্টার্স ইউনিটি চত্বরে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনীতিবিদ, ক্রীড়া সংগঠক, সাংস্কৃতিক সংগঠকসহ বিভিন্ন পেশার মানুষ স্বতস্ফুর্তভাবে মানববন্ধন বন্ধনে অংশ নেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন নড়াইল জেলা রিপোর্টার্স ইউনিটি’র সহ-সভাপতি শাহীদুল ইসলাম শাহী, সাধারণ সম্পাদক মাসুমার রহমান, জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ আব্দুর রশীদ মন্নু, ব্যবসায়ী গিয়াস উদ্দিন খান ডালু, সাংবাদিক কার্তিক দাস, জেলা ছাত্রলীগের সাধারণ সভাপতি তোফায়েল মাহমুদ তুফান প্রমুখ। এছাড়া বিক্ষুব্ধ মাশরাফি ভক্তরা সন্ধ্যায় নড়াইল চৌরাস্তা এলাকায় মশাল মিছিল করেন।

No comments:

Post a Comment