Thursday, April 27, 2017

ঝটিকা সফরে ডেভিড ক্যামেরন ঢাকায়



২৪ ঘন্টার এক ঝটিকা সফরে ঢাকায় এসেছেন  বৃটেনের সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। বুধবার রাত ১১টা নাগাদ ব্যাংকক এয়ার ওয়েজের একটি ফ্লাইটে তিনি ঢাকায় পৌঁছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইউরোপ অনু বিভাগের মহাপরিচালক খুরশেদ আলম খাস্তগীর তাকে বিমান বন্দরে স্বাগত জানান।
বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতের মধ্যে দিয়ে তাঁর সফরের কর্মসূচি শুরু  হবে। দুপুরে একটি গোলটেবিল আলোচনায় অংশ নেয়া ছাড়াও ব্রিটেনের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ডিএফআইডির অর্থায়নে পরিচালিত প্রকল্প পরিদর্শন করবেন তিনি। রাতেই তাঁর ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।

No comments:

Post a Comment