রাউজান প্রতিনিধিঃ রাউজানের কদলপুরে জায়গাজমি বিরোধের জের ধরে প্রকাশ্যে দিবালোকে বসত ভিটা থেকে গাছপালা কেঁটে নিয়ে সীমানা প্রাচীর নির্মাণ করে এক পরিবারকে জিম্মি করে রেখেছে কিছু দূর্বৃত্তরা। রাউজানের কদলপুর এলাকার রমজান আলী চৌধুরীর বাড়ির ব্যবসায়ী জয়নাল আবেদিন চৌধুরী লিটন বলেন, ১৩ এপ্রিল শনিবারে প্রকাশ্যে দিবালোকে জায়গা বিরোধের জের ধরে তাঁর বসত বাড়ি থেকে গাছপালা কেঁটে নিয়ে যায় দূর্বৃত্তরা। ভাড়াটিয়া লোকজন নিয়ে জয়নাল আবেদিন চৌধুরী লিটনের পৈতৃক বসত ভিটার কাচারী ঘরের সামনে বসত ভিটার উত্তরে ও মূল ঘরের সামনে এবং পেছন থেকে বিভিন্ন রকম ৩০টি গাছ কেঁটে নিয়ে যায় প্রতিপক্ষরা। লিটনের বসত ভিটা থেকে গাছ কেঁটে নিয়ে যাওয়ার পর প্রতিবেশি আবুল কালাম চৌধুরী ও তাঁর ভাই আহম্মদ চৌধুরী লোকজন নিয়ে লিটনের বসত বাড়ির পূর্ব পার্শে¦ ও উত্তর পার্শে¦ রড সিমেন্ট দিয়ে প্রাচীর নির্মাণ করেছেন। জয়নাল আবেদিন চৌধুরীর পৈতৃক বসত ভিটা থেকে গাছ কেঁটে নিয়ে যাওয়ার পর জয়নাল আবেদিন চৌধুরী লিটন চট্টগ্রাম রেঞ্জের ডি. আই. জিসহ সংশ্লিষ্ঠ প্রশাসনের কাছে প্রতিকার চেয়ে অভিযোগ করেছেন।অভিযোগের পরিপ্রেক্ষিতে রাউজান থানার এস. আই নুরু নবী পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানিয়েছেন । রাউজান থানার এস. আই নুরু নবী বলেন,, এ ব্যাপারে লিটন থানায় মামলা করেননি। মামলা করলে পুলিশ আইনি ব্যবস্থা নেবে। গত ১৩ এপ্রিল সরেজমিনে পরিদর্শন করলে দেখা যায় কেঁটে নেওয়া গাছগুলোর গৌড়ালি দেখা যাচ্ছে। এ ব্যাপারে বিজ্ঞ আদালতের নির্র্র্দেশ থাকা পর দুবৃত্তরা কোন আইনে তোয়া করছেনা। পুলিশ আন্তরিক তবে অজানা কারণে মামলা নিচ্ছে বলে জানা গেছে ।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment