Saturday, April 22, 2017

সাকিবই টি-টোয়েন্টির অধিনায়ক



বাংলাদেশ টি-টোয়েন্টি ক্রিকেট দলের নেতুত্ব পেলেন সাকিব আল হাসানই। শনিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভা শেষে এমন ঘোষণা দেন সভাপতি নাজমুল হাসান। অতএব আসন্ন ক্রিকেটে বাংলাদেশের তিন ফরমেটে দেখা যাবে ভিন্ন তিন অধিনায়ককে। টেস্ট দলের নেতৃত্ব দেবেন মুশফিকুর রহীম। ওয়ানডের নেতৃত্ব থাকছে মাশরাফি বিন মুর্তজার হাতে। আর টি-টোয়েন্টিতে সাকিব আল হাসান। সর্বশেষ শ্রীলঙ্কা সফরে দুই ম্যাচে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচের আগে ২০ ওভারের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

No comments:

Post a Comment