Thursday, May 11, 2017

শপথ নিলেন কুসিক মেয়র সাক্কু

কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) মেয়র মনিরুল ইসলাম সাক্কুকে শপথ পড়িয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার বেলা ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাকে শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী। একই দিন শপথ নিচ্ছেন কুমিল্লা সিটির নির্বাচিত ওয়ার্ড কাউন্সিলর এবং সংরক্ষিত নারী আসনের কাউন্সিলররাও। মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে তাদেরকে শপথ পড়াবেন স্থানীয় সরকারমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।
গত ৩০ মার্চ অনুষ্ঠিত কুসিক নির্বাচনে দ্বিতীয় মেয়াদের জন্য মেয়র নির্বাচিত হন মনিরুল ইসলাম সাক্কু।

No comments:

Post a Comment