
একটুর
জন্য জীবনে বেঁচে গেলেন পেপ গার্দিওলার স্ত্রী ও দুই কন্যা। ম্যানচেস্টার
অ্যারেনায় আরিয়ানা গ্রান্ডের কনসার্টে ছিলেন তারা। ওই কনসার্টে সন্ত্রাসী
হামলায় ২২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫৯ জন। মার্কিন পপ শিল্পী আরিয়ানার
ওই কনসার্টে ম্যানচেস্টার সিটির স্প্যানিশ কোচ পেপ গার্দিওলার স্ত্রী
ক্রিস্টিয়ান সেরা ও দুই কন্যা মারিয়া ও ভ্যালেন্টিনা ছিলেন বলে জানালো
কয়েকটি বৃটিশ সংবাদমাধ্যম। তবে তাদের কোনো ক্ষতি হয়নি। কনসার্টের শেষ দিকে
বোমা হামলা হয়। ভয়াবহ ও ঘটনার পর ম্যানসিটির কোচ পেপ গার্দিওলা টুইট করেন।
কিন্তু নিজের পরিবারের কথা কিছু লেখেননি। তিনি টুইটে লেখেন, ‘বিস্মিত।
গতরাতে যা ঘটেছে তা বিশ্বাস করার মতো নয়। ঘটনার শিকার হওয়া ব্যক্তিদের
পরিবার ও বন্ধুদের প্রতি গভীর সমবেদনা।’
No comments:
Post a Comment