Monday, May 15, 2017

এফবিসিসিআইয়ের নির্বাচনে জিতলেন শমী কায়সার

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) ২০১৭-১৯ মেয়াদকালের দ্বিবার্ষিক মেয়াদের পরিচালনা পর্ষদের নির্বাচনে পরিচালক পদে জয়লাভ করেছেন জনপ্রিয় অভিনেত্রী শমী কায়সার। রোববার রাজধানীর আগারগাঁওস্থ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ভোট গণনা শেষে তাকে বিজয়ী ঘোষণা করা হয়। এর আগে সকাল ৯টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত সম্মেলন কেন্দ্রের সেলিব্রিটি হলে ভোটগ্রহণ করা হয়। তিনি ১০৭৭ ভোট পেয়ে বিজয়ী হন। শমী কায়সার ই-কমার্সভিত্তিক একটি সংগঠন থেকে এফবিসিসিআইয়ের সাধারণ পরিষদের সদস্য ও ভোটার হন। ‘সম্মিলিত গণতান্ত্রিক পরিষদের’ প্যানেল থেকে নির্বাচন করেন তিনি।

No comments:

Post a Comment