Friday, May 26, 2017

বুড়িগঙ্গার পানিতে ডুবে চারজনের মৃত্যু

বুড়িগঙ্গা নদীর পানিতে ডুবে দুই সহোদরসহ তাদের খালাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জ থানার নোয়াদ্দা আইন্তা এলাকায় বুড়িগঙ্গার শাখা নদীতে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন রাজধানীর শনির আখড়া এলাকার গফুর চৌকিদার বাড়ির আবদুস ছালামের ছেলে দনিয়া কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র মো. হৃদয় (১৮) এবং দক্ষিণ কেরানীগঞ্জের নোয়াদ্দা এলাকার মনির হোসেনের দুই ছেলে মোহাম্মদ ইব্রাহিম (২১) ও মোহাম্মদ হোসেন (১৪)। এছাড়া গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের দোলেশ্বর এলাকায় জুনায়েত হোসেন নামের আড়াই বছরের এক শিশু বুড়িগঙ্গা নদীতে ডুবে মারা যায়। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, শিশু জুনায়েত ও দুই সহোদরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ছাড়া কলেজছাত্র হৃদয়ের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

No comments:

Post a Comment