
পাহাড়
ধসে চীনে শতাধিক মানুষ নিখোঁজ হয়েছেন। দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান
প্রদেশে এসব মানুষ মাটির নিচে চাপা পড়ে নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এ
খবর দিয়েছে অনলাইন বিবিসি। শুক্রবার স্থানীয় সময় সকাল ৬টায় একটি পাহাড় ধসে
পড়ে। এতে সিনমো গ্রামের প্রায় ৪০টি বাড়ি ধ্বংস হয়ে গেছে। এরপর থেকেই
সেখানে উদ্ধার অভিযান চলছে। চেষ্টা করা হচ্ছে নিখোঁজ ব্যক্তিদের খুঁজে
পেতে। পিপলস ডেইলি পত্রিকায় প্রকাশিত ছবিতে দেখা যায়, বুলডোজার দিয়ে মাটি
সরানো হচ্ছে। বড় বড় পাথরও সরিয়ে ফেলা হচ্ছে। বার্তা সংস্থা সিনহুয়া স্থানীয়
কর্মকর্তাদের উদ্ধৃত করে বলেছে, ভূমিধসের ফলে একটি নদীর দুই কিলোমিটারে
প্রবাহ বাধাগ্রস্ত হয়েছে। উল্লেখ্য, চীনে পাহাড়ি এলাকায় ভূমিধস একটি নিয়মিত
আপদের নাম। বিশেষ করে বর্ষা মৌসুমে এ ঘটনা মাঝে মাঝেই ঘটে থাকে।
No comments:
Post a Comment