Friday, June 9, 2017

‘ব্রেক্সিট আলোচনা চালিয়ে নিতে পারবেন না তেরেসা মে’

নীতি অনুযায়ী এখন ব্রেক্সিট নিয়ে আলোচনা চালাতে পারেন না প্রধানমন্ত্রী তেরেসা মে। বিরোধী লেবার দলের সাবেক প্রধান এড মিলিব্যান্ড এ কথা বলেছেন। ২০১৫ সালের পার্লামেন্ট নির্বাচনে লেবার দল পরাজিত হওয়ার পর পদত্যাগ করেন মিলিব্যান্ড। এবার তার দল অপ্রত্যাশিত ভাল ফল করেছে জেরেমি করবিনের নেতৃত্বে। তাই তিনি তেরেসা মের ফেসবুকের একটি মন্তব্যকে উদ্ধৃত করে বলেছেন, তিনি এখন আর ব্রেক্সিট সমঝোতা চালিয়ে যেতে পারেন না। উল্লেখ্য, তেরেসা মে ফেসবুকে এক পোস্টে বলেছিলেন, যদি আমি ৬টি আসনও হারাই তাহলে ধরে নেবো আমি পরাজিত হয়েছি। কিন্তু এখন পর্যন্ত তার দল আগের পার্লামেন্ট থেকে ১২টি আসন হারিয়েছে। তাই তার সম্পর্কে এড মিলিব্যান্ড ওই মন্তব্য করেছেন। তিনিও টুইটারে একটি পোস্ট দিয়েছেন। তাতে বলেছেন, এ নির্বাচনের মাধ্যমে বৃটেনের ব্রেক্সিট আলোচনা চালিয়ে নেয়ার কর্তৃত্ব হারিয়েছেন তেরেসা মে।

No comments:

Post a Comment