অপকর্মে
না জড়াতে ছাত্রলীগ নেতাকর্মীদের অর্থ ও চাকরির নিশ্চয়তা দিয়েছেন আওয়ামী
লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। একই সঙ্গে
ছাত্রলীগ যাতে কারো স্বার্থ রক্ষার পাহারাদার না হয়, সে বিষয়েও সতর্ক
করেছেন তিনি। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অডিটোরিয়ামে গতকাল
আয়োজিত ছাত্রলীগের বর্ধিত সভা ও প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে
বক্তব্য দেন ওবায়দুল কাদের। ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশে এ সময় তিনি
বলেন, তোমরা অপকর্মে লিপ্ত হবে না। টাকার দরকার হলে আমার কাছে এসো। যখন
ছাত্রত্ব শেষ করবে, চাকরি দরকার, আমার কাছে আসবে। কিন্তু এমন কিছু করবে না,
যাতে সংগঠনের ভাবমূর্তি নষ্ট হয়। ক্ষমতাসীন দল করলেই যে চাকরি হবে- সে
নিশ্চয়তা নেই উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, রিটেনে (লিখিত পরীক্ষা)
টিকবে, তারপর। নিয়ম মতো আমি প্রত্যেকের জন্য চেষ্টা করব। ছাত্রলীগের পদ
ভাগাভাগি নিয়ে আওয়ামী লীগ নেতারা ‘অশুভ’ খেলায় মেতে উঠেছে উল্লেখ করে
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, নিজের দল ভারী করার জন্য আওয়ামী লীগের
স্থানীয় নেতা, এমপি, মন্ত্রীরা ছাত্রলীগের শেয়ার দাবি করলে সেটা দেয়া যাবে
না। তিনি বলেন, ছাত্রলীগ কেন স্বার্থ রক্ষার পাহারাদার হবে? এই অশুভ খেলায়
আজ বহু জায়গায় ছাত্রনেতারা স্থানীয় আওয়ামী লীগ নেতা ও এমপি-মন্ত্রীদের
বাসার ড্রয়িং রুমে যাচ্ছে।
ওবায়দুল কাদের আরো বলেন, ছাত্রলীগের কমিটি ছাত্রলীগ করবে, সম্মেলনের পর কমিটি নিয়ে ঢাকায় আসা যাবে না। বিলম্বিত কমিটি অযোগ্যদের সুবিধা করে দেয়। নিজেদের স্বকীয়তা বজায় রাখতে হবে। ছাত্রলীগের নেতাদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, মিছিলে না এলে হলে সাধারণ ছাত্রছাত্রীদের সিট বাতিল করবে, এটা চলবে না। তোমাদের ভালো আচরণ দিয়ে তাদের বোঝাবে। জোর করে ক্ষমতার দাপট দেখাবে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের বিরুদ্ধে অপপ্রচারের বিরোধিতায় সরব হওয়ার জন্য ছাত্রলীগকে একটি করে ‘ফেসবুক গ্রুপ’ তৈরি করার আহ্বান জানান ওবায়দুল কাদের। এছাড়া টেন্ডার নিয়ে ছাত্ররা যাতে মারামারি করতে না পারে সেজন্য কলেজ ও বিশ্ববিদ্যালয়ের কাজের দর প্রস্তাবে ই-টেন্ডারিং চালু করার প্রস্তাব করেন তিনি। ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্না, সাবেক সভাপতি মাহমুদুল হাসান রিপন, বর্তমান সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন প্রমুখ।

No comments:
Post a Comment