ওপেনিং
জুটিতে ৫৬ রানের জুটি গড়লেন তামিম ইকবাল ও সৌম্য সরকার । ১২তম ওভারের শেষ
বলে ব্যক্তিগত ২৮ রানে ইংলিশ পেসার বেন স্টোকসের ডেলিভারিতে বদলি ফিল্ডার
জনি বেয়ারস্টোর হাতে ক্যাচ দেন সৌম্য। ৩৪ বলের ইনিংসে ৪টি চার ও একটি ছক্কা
হাঁকান সৌম্য। ব্যাট হাতে সতর্ক শুরুতে ইনিংসের শুরুর ৪.২ ওভারে
বাংলাদেশের সংগ্রহ ছিল ৬ রান। ইনিংসের প্রথম বাউন্ডারি আসে ৪.৩ তম ওভারে।
তবে পরপর দুই বলে বাউন্ডারি হাঁকান বাংলাদেশ ওপেনার সৌম্য সরকার। লন্ডনের
ওভাল মাঠে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে
টস হেরে আগে ব্যাটিংয়ে যায় বাংলাদেশ। ‘এ’ গ্রুপে বাংলাদেশ খেলবে
ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে। আর ‘বি’ গ্রুপে আছে
ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা।
বাংলাদেশ দল
তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মাহমুদল্লাহ, মোসাদ্দেক হোসেন, মাশরাফি বিন মুর্তজা, মোস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।
বাংলাদেশ দল
তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মাহমুদল্লাহ, মোসাদ্দেক হোসেন, মাশরাফি বিন মুর্তজা, মোস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।
No comments:
Post a Comment