Thursday, June 8, 2017

‘আবগারি শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা নেই’

ব্যাংকে গচ্ছিত অর্থের উপর আবগারি শুল্ক প্রত্যাহারে সরকারের কোন ধরণের পরিকল্পনা নেই বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আজ বৃহস্পতিবার দুপুরে সিলেটের মদন মোহন কলেজ সরকারীকরণ প্রক্রিয়ার অংশ হিসেবে কলেজের স্থাবর-অস্থাবর সম্পত্তির ‘ডিড অব গিফট এবং ঘোষণাপত্র দলিল নিবন্ধন’ শীর্ষক এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, আবগারি শুল্ক প্রত্যাহারে কোনো পরিকল্পনা নেই। তবু এ ব্যাপারে সংসদে আলোচনা হবে। সংসদই এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে। তিনি বলেন, ১৫ শতাংশ ভ্যাট আরোপের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য ব্যবসায়ীরা দাবি জানালেও এর কোনো সুযোগ নেই। অনুষ্ঠানে সভাপতির বক্তব্য দেন কলেজ গভর্নিং বডির সভাপতি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। পুরো অনুষ্ঠানটি সঞ্চালন করেন কলেজ অধ্যক্ষ আবুল ফতেহ ফাত্তাহ। অনুষ্ঠানে অর্থমন্ত্রী জানান, ডিড অব গিফট অনুষ্ঠানের মাধ্যমে কলেজের স্থাপনা, আসবাব, ভূমিসহ সব মিলিয়ে প্রায় ১০০ কোটি টাকার সম্পত্তি সরকারের সংশ্লিষ্টদের কাছে হস্তান্তর করা হলো। এর মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির স্থাবর-অস্থাবর সম্পত্তির মালিকানা সরকারের কাছে গেল।

No comments:

Post a Comment