
জনপ্রশাসন
মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, বর্তমানে দেশে ৩ লাখ ২৮ হাজার ৩১১ টি
শূন্য পদ রয়েছে। এসব শূন্য পদে লোক নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে। আজ
মঙ্গলবার সংসদে সাংসদ মাহফুজুর রহমানের তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে এ
কথা বলেন তিনি। তরিকত ফেডারেশনের সদস্য এম এ আউয়ালের এক লিখিত প্রশ্নের
জবাবে মন্ত্রী বলেন, দেশে বর্তমানে মোট ১৩ লাখ ৮২ হাজার ৩৯৩ জন সরকারি
কর্মকর্তা-কর্মচারী রয়েছেন, যার মধ্যে ১ম থেকে ৯ম গ্রেড পর্যন্ত প্রথম
শ্রেণির পদ রয়েছে ১ লাখ ৪৮ হাজার ৮১৯টি। জনপ্রশাসনে বর্তমানে চুক্তিভিত্তিক
নিয়োগকৃত মোট কর্মকর্তার সংখ্যা ২৬৫ জন।
No comments:
Post a Comment