Sunday, June 18, 2017

পাকিস্তান-ভারত ফাইনাল: ৩০ সেকেন্ড বিজ্ঞাপনের খরচ ১০ মিলিয়ন রুপি!

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল নিয়ে উত্তেজনায় ভাসছে ক্রিকেট বিশ্ব। আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে কাক্সিক্ষত পাক-ভারত ফাইনাল মাঠে গড়াবে রোববার। ওই ম্যাচের জন্য বিজ্ঞাপন রেট এক লাফে আকাশ ছুঁয়েছে। মিডিয়া মোগল রুপার্ট মারডকের মালিকানাধীন স্টার স্পোর্টস হলো এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রচার সত্বের অধিকারী। পাক-ভারত ম্যাচ চলাকালে বিজ্ঞাপনের রেট তারা একবারে ১০ গুণ বাড়িয়ে দিয়েছে। সংবাদসংস্থা ‘রয়টার্স’ জানিয়েছে, টুর্নামেন্টেজুড়ে ৩০ সেকেন্ডের বিজ্ঞাপনের জন্য প্রতিষ্ঠানটিকে গুনতে হচ্ছিল ১ মিলিয়ন রুপি। কিন্তু ফাইনাল চলাকালে ৩০ সেকেন্ড বিজ্ঞাপনের জন্য গুণতে হবে ১০ মিলিয়ন বা এক কোটি রুপি! যতবার ৩০ সেকেন্ড করে বিজ্ঞাপন দেয়া হবে ততবার এই অর্থ গুণতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে। স্টার স্পোর্টসের এক ঊর্ধ্বতন কর্মকর্তার কাছ থেকে বিষয়টি নিশ্চিত করেছে ‘রয়টার্স’।

No comments:

Post a Comment