Saturday, June 17, 2017

লন্ডন টাওয়ারে অগ্নিকাণ্ড: ৫৮ জন নিহতের আশঙ্কা

লন্ডনের গ্রেনফেল টাওয়ারে ভয়াবহ অগ্নিকা-ের ঘটনায় ৫৮ জন মানুষ মারা গেছেন। এর মধ্যে ৩০ জনের মৃত্যুর খবর আগেই নিশ্চিত করা হয়েছে। বাকিরা এখনও নিখোঁজ। ধারণা করা হচ্ছে, তারা কেউই বেঁচে নেই। পুলিশ বলছে, নিহতদের সংখ্যা আরও বাড়তে পারে। এ খবর দিয়েছে বিবিসি।
পুলিশ কর্মকর্তা স্টুয়ার্ট কান্ডি বলেন, ২৪ তলা ভবনটির অনেক অংশেই এখনও উদ্ধারাভিযান চালানো সম্ভব হয়নি। এসব শেষ হতে সপ্তাহ কয়েক লেগে যেতে পারে। তাই মৃতের সংখ্যা বাড়তে পারে। তার ভাষ্য, ‘যত দ্রুত সম্ভব, আমরা মানুষের লাশ খুঁজে বের করে উদ্ধার করবো।’
যারা বেঁচে গেছেন তাদের প্রতি পুলিশের এই কর্মকর্তা আহ্বান জানিয়ে বলেন, তারা যে নিরাপদ আছেন, তা যেন কর্তৃপক্ষকে তারা জানিয়ে যান। বিবিসি বলেছে, প্রায় ৭০ জনের মতো এখনও নিখোঁজ।
শুক্রবার নিরাপত্তাজনিত কারণে অগ্নিদগ্ধ ভবনটিতে উদ্ধারাভিযান স্থগিত করা হয়। তবে পরে তা পুনরায় শুরু হয়।

No comments:

Post a Comment