
বুড়িগঙ্গায়
বালুবাহী জাহাজের ধাক্কায় যাত্রীবাহী একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় ৮
থেকে ১০ জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। সোমবার দিবাগত রাত সোয়া ১টার দিকে
বুড়িগঙ্গা নদীর ইস্পাহানী ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ডুবে যাওয়া ট্রলার ও
নিখোঁজদের উদ্ধারে কাজ করছেন ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবরি দল। ফায়ার
সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. মিজানুর রহমান যুগান্তরকে জানান,
মঙ্গলবার সকাল ৭টা ৫০ মিনিটে ডুবে যাওয়া ট্রলারটি শনাক্ত করেছে ফায়ার
সার্ভিস কর্মীরা। সেটি উদ্ধারে তৎপরতা অব্যহত আছে। খুব শিগগিরই ট্রলারটি
উদ্ধার করা যাবে বলে আশা করা যাচ্ছে। তবে নিখোঁজদের সঠিক সংখ্যা জানাতে
পারেননি তিনি। ফায়ার সার্ভিসের ডিরেক্টর (অপারেশন) মেজর শাকিল নেওয়াজ সকালে
ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
No comments:
Post a Comment