Wednesday, July 12, 2017

বড়দের গলায় ব্যথা

শৈশবকালে টনসিলের সমস্যাকে অবহেলা করলে বা রোগ অনির্ণীত থাকলে বড় হলে টনসিলে আবার প্রদাহ, ইনফেকশন বা এর চারপাশে পুঁজ জমতে পারে। অনেক রোগী এমনকি চিকিৎসকরাও গলায় প্রদাহ বা ফ্যারেনজাইটিসকে টনসিলাইটিস মনে করে এন্টিবায়োটিক দেন বা অপারেশন করার পরামর্শ দেন। তবে টনসিলের সমস্যা থেকেও ফ্যারেনজাইটিস হতে পারে। গলায় যখন হঠাৎ করে প্রদাহ বা জ্বরসহ গলা ব্যথা থাকে, তখনই বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে গলার পরীক্ষা করিয়ে নিতে হবে। তখনই গলা ব্যথার কারণ টনসিলাইটিস কিনা তা সুনির্দিষ্টভাবে বলা সম্ভব। টনসিলের দেয়ালে পুঁজ জমলে রোগীর গলায় প্রচণ্ড ব্যথা হয়, জ্বর থাকে এবং রোগী থুথু গিলতে পারেন না। এ সমস্যা হলে ইনজেকশন দিয়ে ইনফেকশন কন্ট্রোল করে টনসিল অপারেশন করতে হয় এবং এর বায়োপসি করতে হয়। অনেক সময় টনসিলের পেছনে একটি হাড় বা স্টাইলয়েড প্রসেস বড় হলেও রোগী টনসিলের ব্যথায় ভুগতে পারে। তখন টনসিলে অপারেশনস করলে সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় না। টনসিল যদি কোনো ঘা বা ক্ষত দেখা যায় এবং টনসিল অস্বাভাবিকভাবে বড় হয় তখন অতি শিগগির নাক কান গলা বিশেষজ্ঞ ও সার্জনকে দেখাবেন।
নাক কান গলা বিশেষজ্ঞ ও সার্জন
ইমপালস হাসপাতাল, তেজগাঁও ঢাকা।
মোবাইল- ০১৭১৫০১৬৭২৭।

No comments:

Post a Comment