
নেত্রকোনায়
সরকারি চাল আত্মসাতের মামলায় সাবেক এক ইউপি চেয়ারম্যান ও তার সহযোগীকে ১৪
বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের বিরুদ্ধে ১০ হাজার
টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের অতিরিক্ত সাজার রায় দেয়া হয়। সাজাপ্রাপ্তরা
হলেন- কেন্দুয়া উপজেলার মোজ্জাফরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো.
মুজিবুর রহমান মজনু ও তার সহযোগী জসীম উদ্দিন। নেত্রকোনার স্পেশাল
ট্রাইব্যুানাল-১-এর বিচারক একেএম রাশেদুজ্জামান রাজা আসামিদের উপস্থিতিতে এ
রায় ঘোষণা করেন। মামলার বিবরণে জানা যায়, মোজ্জাফরপুর ইউনিয়ন পরিষদের
সাবেক চেয়ারম্যান ২০০২ থেকে ২০১১ সাল পর্যন্ত তার মেয়াদকালীন সরকারি চাল
আত্মসাৎ করেন। ২০১০ সালের আগস্টে স্পেশাল ট্রাইব্যুনালে এ বিষয়ে মামলা হয়।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর জিএম খান পাঠান বিমল
ও আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট আবদুর রশিদ ভূইয়া।
No comments:
Post a Comment