
অর্থমন্ত্রী
আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, পাচার সারা দুনিয়াতেই হয়। পাচারের হার
আমাদের এখানে একটু বেশি। এর জন্য আমরাও দায়ী। আমাদের এখানে জমির সরকারি
মূল্য কমিয়ে রেখেছি। তবে অর্থ পাচার বন্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে সরকার। খুব
শিগগিরই জমির সরকারি দাম বাড়িয়ে বাজার দর করা হবে। আজ শনিবার সকালে
সিলেটের নাইওরপুলে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি
এসব কথা বলেন। এসময় আরও উপস্থিত সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক
চৌধুরী, জাতিসংঘের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. আব্দুল মোমেনসহ স্থানীয়
রাজনৈতিক নেতা ও প্রশাসনের কর্মকর্তারা। অর্থমন্ত্রী আরও বলেন, প্রবাসীদের
পাঠানো অর্থ ধারবাহিকভাবে কমে যাওয়ার পেছনে দুইটি কারণ রয়েছে। প্রথম কারণ
হচ্ছে, আমাদের বহু লোক এখন পয়সা পাঠায় না। তাঁরা বিদেশে সেটেল করছেন।
বিভিন্ন দেশে প্রবাসীদের সেটেলমেন্টের ব্যবস্থা হয়েছে। ফলে স্বাভাবিকভাবেই
তাঁরা সেখানে সেটেল হচ্ছেন। দ্বিতীয় কারণ, প্রবাসীদের রেমিটেন্স পাঠানোর
ক্ষেত্রে বেশ ফি দিতে হয়। ফি আমরা কমিয়ে দেব। সামনের মাসেই এটা কমিয়ে দেওয়া
হবে। সামান্য একটা নামমাত্র ফি হবে। যদি তাতে পরিস্থিতির কিছু উন্নতি হয়।
No comments:
Post a Comment