
সাম্প্রতিক
সময়ে বাংলাদেশে গড় আয়ু বৃদ্ধি, মাতৃমৃত্যু হ্রাসসহ বিভিন্ন ক্ষেত্রে
আশাব্যঞ্জক অগ্রগতি লাভ হলেও অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ বড় চ্যালেঞ্জ হয়ে
দাঁড়িয়েছে। বিশেষত এক্ষেত্রে শিশু ও নারীদের জন্য এখন পর্যন্ত পর্যাপ্ত
সেবা নিশ্চিত করা যায়নি। এমনকি এই রোগগুলোর নিয়ন্ত্রণে অবকাঠামোগত সুবিধা
এবং রোগীদের চাহিদা অনুযায়ী যথাযথ সেবার প্রস্তুতি নেই। বৃহস্পতিবার বিকালে
রাজধানীর ব্র্যাক সেন্টারে আয়োজিত ‘বাংলাদেশ হেলথ ওয়াচ রিপোর্ট ২০১৬’-তে এ
তথ্য তুলে ধরা হয়। প্রতিবেদনটির আনুষ্ঠানিক প্রকাশনা উপলক্ষে জেমস পি
গ্রান্ট স্কুল অব পাবলিক হেলথ এ অনুষ্ঠানের আয়োজন করে। ‘অসংক্রামক রোগ এবং
বাংলাদেশ : বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ নির্দেশাবলী’ শীর্ষক এই
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়
সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নাহিন রাজ্জাক। ব্র্যাক ইনস্টিটিউট অব
গর্ভনেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট-এর জেন্ডার স্টাডি ক্লাস্টার এর ভারপ্রাপ্ত
প্রধান সিমিন মাহমুদের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন গণস্বাস্থ্য
কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফর উল্যাহ চৌধুরী, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির
প্রেসিডেন্ট প্রফেসর এ কে আজাদ, যুক্তরাজ্য সরকারের ডিপার্টমেন্ট ফর
ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ডিএফআইডি) ঢাকা অফিসের প্রধান জন এডমন্ডসন ও
সুইডিশ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টকরপোরেশন (সিডা) বাংলাদেশ এর প্রধান
আন্ডার্স ওসট্রোম, ব্র্যাকের ভাইস চেয়ারপারসন ড. মোশতাক রাজা চৌধুরী
প্রমুখ।
No comments:
Post a Comment