Tuesday, October 10, 2017

বদর খালী স্টেশনে নির্যাতন ও চাঁদা বাজির প্রতিবাদে, মহেশখালী সিএনজি টমটম শ্রমিক ইউনিয়নের মানববন্ধন,


নিজস্ব প্রতিবেদক ঃ
একটি পরিবহন সংগঠন কর্তৃক মহেশখালী ভিত্তিক সিএনজি ও টমটম থেকে চাঁদাবাজি ও নির্যাতনের প্রতিবাদে গতকাল সকাল ১০ ঘটিকার সময় কালারমারছড়া ইউনুছখালী বাজারে মহেশখালী সিএনজি , অটোরিক্সা ও টমটম শ্রমিক ইউনিয়ন ( রেজিঃ নং ১৪৯১) মানব বন্ধন করেছে। মহেশখালী সিএনজি-টমটম মালিক সমিতির সভাপতি কবির আহমদের নেতৃত্বে মানব বন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি ইয়াসিন মোঃ তারেক, সহ-সভাপতি মোঃ বোরহান, সাধারন সম্পাদক তৌহিদুল ইসলাম সবুজ, যুগ্ন সম্পাদক রুহুল আমিন রুবেল, সদস্য ছদর আমিনসহ সংগঠনের শতাধিক সদস্য। শ্রমিক নেতৃবৃন্দ জানান, মহেশখালী ভিত্তিক মহেশখালী সিএনজি টমটম মালীক ও শ্রমিক সংগঠনের অধিনে সিএনজি ও টমটম সমুহ দীর্ঘদিন ধরে বদরখালীর ও পাশে গিয়ে যাত্রী উঠানামা করত। আগে বদরখালী লাইনের সংগঠনের নিকট প্রতি গাড়ীতে ২০ টাকা দিয়ে যাত্রী আনার সুযোগ থাকলেও গত এক বছর ধরে মহেশখালী ভিত্তিক একটি পরিবহন সংগঠনের কাছে আরো ৫৫ টাকা চাঁদা দিয়ে যাত্রী আনা নেওয়া করতে হচ্ছে। তার উপর উক্ত সংগঠন গত তিন মাস আগে থেকে প্রতিগাড়ী থেকে আরো ৩০০০(তিন হাজার) টাকা এককালীন দাবী করে । এরই মধ্যে ১৩ জন থেকে জোর করে উক্ত টাকা আদায় করে নিয়েছে। ইতিপুর্বে মিয়া, হেলাল, আইয়ুব আলী ও মামুনের বিরুদ্ধে কক্সবাজার থেকে প্রকাশিত ‘দৈনিক সকালের কক্সবাজার সহ বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে খবর প্রকাশিত হয়েছে। কিন্তু থামেনি তাদের চাঁদাবাজি বরং বেড়েছে দিনের পর দিন।  এরই প্রেক্ষিতে গত এক মাস আগে থেকে বদরখালীর ওপারে গিয়ে যাত্রী উঠানামা না করে মহেশখালীর এপারে স্টেশন করে থাকার বিষয়ে প্রশাসনকে অবহিত করে গত ৮ অক্টোবর বদরখালী মহেশখালী সেতুর মহেশখালী অংশে স্টেশন করে যাত্রী উঠানামা শুরু করলে মহেশখালী ভিত্তিক অপর পরিবহন সংগঠনের যারা বদরখালী রয়েছেন  এদের মধ্যে মিয়া, হেলাল , আয়ুব আলী ও মামুনের নেতৃত্বে সন্ত্রাসী কায়দায় মহেশখালীর জনতাবাজার স্টেশনে এসে পুলিশ প্রশাসনের উপস্থিতিতে অতর্কিত ভাবে হামলা করে ১২ জন সিএনজি , টমটম শ্রমিককে আহত করে । আহত ব্যক্তিরা হলেন ড্রাইভার নুরুল আবছার (৩০),  বাবু (২৩), সাহাব উদ্দিন (৩৫), ইমরান (২৫), বাচ্চু (৩৮), রাসেল (২০), জসিম (২৫), মছলম (৪৩) তারা বর্তমানে  কক্সবাজার ন্যাশনাল হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নেতৃবৃন্দ দাবী করেন মহেশখালীর গাড়ী মহেশখালীতেই স্টেশন করে যাত্রী উঠানামা করবে। অর্থাৎ আগের জনতাবাজার স্টেশনকে তারা স্টেশন হিসাবে পুনরায় ব্যাবহার করবে। এতে মহেশখালীর প্রশাসন সহ সকলের সহযোগিতা কামনা করছি।

No comments:

Post a Comment