
মিয়ানমার
থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের দেখতে কক্সবাজারের কুতুপালং
ক্যাম্পের পথে রওনা দিয়েছেন তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম।
বুধবার সকাল ১০টা ৫০ মিনিটে তিনি ঢাকা থেকে একটি বিশেষ ফ্লাইটে কক্সবাজার
বিমানবন্দরে অবতরণ করেন। এর পর বিনালি ইলদিরিমের একটি গাড়িবহর ১১টার দিকে
কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়ক দিয়ে উখিয়ার কুতুপালং ক্যাম্পের উদ্দেশে রওনা
হয়। ক্যাম্পে পৌঁছে মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতনের মুখে রাখাইন রাজ্য
থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের কাছ থেকে তাদের সার্বিক পরিস্থিতি জানবেন
তুর্কি প্রধানমন্ত্রী। এর পর বুধবার বেলা আড়াইটার দিকে তিনি কক্সবাজার থেকে
তুরস্কের উদ্দেশে রওনা হবেন। উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার
আমন্ত্রণে প্রধানমন্ত্রী তুর্কি বিনালি ইলদিরিম দুদিনের সরকারি সফরে সোমবার
রাতে ঢাকায় আসেন।
No comments:
Post a Comment