
নিহত তানিয়া বন্দর উপজেলার চৌধুরী বাড়ি এলাকার সৌদিপ্রবাসী নূর হোসেনের স্ত্রী। তিনি একই এলাকার তাজুল ইসলামের মেয়ে। নিহত তানিয়ার নুসরাত (৬) ও নিশাত (৩) নামের দুই কন্যা সন্তান রয়েছে। বন্দর থানার উপপরিদর্শক (এসআই) অজয় কুমার পাল বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গৃহবধূ তানিয়াকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তাঁর গলায় ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া পর প্রকৃত কারণ জানা যাবে। পুলিশের দাবি, পরকীয়া প্রেম ও আর্থিক লেনদেনের বিষয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে উপজেলার সালেহনগর এলাকা থেকে ইকবাল হোসেন নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ইকবাল প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছে। তাঁর কাছ থেকে নিহত তানিয়ার ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
No comments:
Post a Comment