Saturday, December 16, 2017

তাড়াইলে নারী মুক্তিযোদ্ধার ভাস্কর্য হল পুরুষ!

১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পুরুষদের পাশাপাশি নারীরাও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। মুক্তিযুদ্ধে দেশের লাখ লাখ নারী-পুরুষের আত্মত্যাগ ও তাজা রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল বাংলাদেশের স্বাধীনতা। তাই ২০১৬ সালের মাঝামাঝি সময়ে মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতে জেলা পরিষদের অর্থায়নে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা পরিষদ চত্বরে ‘স্বাধীনতা-৭১’ নামে একটি ভাস্কর্য নির্মাণের কাজ শুরু হয়।
চলতি বছরের মাঝামাঝি সময়ে সশস্ত্র দু’জন পুরুষ ও একজন নারী মুক্তিযোদ্ধার প্রতিকৃতির সমন্বয়ে এ ভাস্কর্য নির্মাণের কাজও শেষ হলে তা উদ্বোধনের অপেক্ষায় ছিল। কিন্তু তার আগেই ওই ভাস্কর্য থেকে নারী মুক্তিযোদ্ধার প্রতিকৃতি কেটে সেখানে পুরুষ মুক্তিযোদ্ধার প্রতিকৃতি স্থাপন করা হয়েছে। এমনকি ভাস্কর্যটি নির্মাণের কার্যাদেশ অনুযায়ী দু’জন পুরুষ ও একজন নারী মুক্তিযোদ্ধার প্রতিকৃতি স্থাপনের কথা উল্লেখ থাকলেও এটির ডিজাইন পরিবর্তনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নেয়া হয়নি। অভিযোগ উঠেছে, স্থানীয় মুসল্লিদের আপত্তির কারণে এবং একটি প্রভাবশালী মহলের চাপের কারণেই ভাস্কর্যটি থেকে নারী মুক্তিযোদ্ধার প্রতিকৃতি বাদ দিয়ে পুরুষ মুক্তিযোদ্ধার প্রতিকৃতি স্থাপন করা হয়েছে। এ নিয়ে উপজেলার মুক্তিযোদ্ধসহ সুশীল সমাজের প্রতিনিধিদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।

No comments:

Post a Comment