
রাজধানীর
আদাবরের শেখেরটেকের একটি বাসা থেকে আলামিন (১৩) নামে এক কিশোরের লাশ
উদ্ধার করেছে পুলিশ। আলামিন ওই বাসায় গৃহকর্মীর কাজ করতো। পুলিশের ধারণা,
তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। রোববার সন্ধ্যায় লাশ উদ্ধারের পর
ময়নাতদন্তের জন্যে সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায়
গৃহকর্তা জুবায়েরসহ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়েছে। আদাবর
থানার ওসি শাহিনুর রহমান রোববার রাত সাড়ে ১১টার দিকে জানান, শেখেরটেক ৪
নম্বর রোডের ২৩/২৫ নম্ববর হোল্ডিংয়ের তৃতীয় তলায় জুবায়েরের বাসায়
গৃহকর্মীর কাজ করতো আলামিন (১৩)।
উদ্ধারের আগে লাশ ঘরের মেঝেতে পড়েছিল। তার
শরীরের বিভিন্ন অংশে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ওসি বলেন, ধারণা করা
হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। বিষয়টি নিয়ে মামলার প্রস্তুতি চলছে। জানা
গেছে, আলামিনের গ্রামের বাড়ি ময়মনসিংহে। তার বাবার নাম রুহুল আমিন। প্রায়ছয়
মাস আগে জুবায়েরের বাসায় গৃহকর্মীর কাজ নেয় আলামিন। শনিবার বাসার লোকজন
তাকে মারধর করে। তার পিঠে গরম লোহা দিয়ে ছ্যাঁকা দেয়ারও চিহ্নও রয়েছে।
আলামিন অসুস্থ হয়েছে- এমন খবর দিয়ে তার স্বজনদের ময়মনসিংহ থেকে ডেকে আনেন
গৃহকর্তা। স্বজনরা এসে দেখেন-সে মারা গেছে। এরপরই তারা আদাবর থানায় অভিযোগ
করেন।
No comments:
Post a Comment