
দেশের
স্মার্ট ডিভাইস ব্যবহারকারীদের সর্বশেষ মডেলের স্মার্টফোন ও ট্যাব পরখ করে
দেখার সুযোগ দিতে আবারও বসছে ‘স্মার্টফোন ও ট্যাব মেলা। ১১ থেকে ১৩
জানুয়ারি রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) বসছে
এই মেলা। দেশে স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটার নিয়ে এটিই সবচেয়ে বড়
আয়োজন। অনুষ্ঠান ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এক্সেপো মেকারের স্মার্টফোন ও
ট্যাবলেট নিয়ে এটি নবম আয়োজন। বরাবরের মতো মেলায় সর্বশেষ প্রযুক্তি ও
ডিজাইনের ডিভাইস নিয়ে হাজির হবে দেশিবিদেশি সেরা স্মার্টফোন ব্র্যান্ডগুলো।
জনপ্রিয় ব্র্যান্ডগুলোর সর্বশেষ মডেলের স্মার্টফোন ও ট্যাবলেটের পাশাপাশি
আনুষাঙ্গিক গ্যাজেটও বিক্রি করবে। নতুন পণ্যের পাশাপাশি মেলায় থাকবে বিশেষ
ছাড় ও উপহার। থাকবে বিভিন্ন ব্র্যান্ডের বিশেষ সব আয়োজন। প্রতিদিন সকাল
১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। মেলা শেষ হবে ১৩
জানুয়ারি। প্রতিবারের মতো এবারও মেলা উপলক্ষে স্মার্টফোন ও ট্যাব এক্সপোর
অফিসিয়াল ফেসবুক পেইজে ‘টেকনো মোবাইল’-এর সৌজন্যে ‘স্মার্ট বাজ কুইজ
কনটেস্ট’-এর আয়োজন করা হয়েছে। এতে বিজয়ীরা আকর্ষণীয় পুরস্কার পাবেন।
No comments:
Post a Comment