Thursday, December 28, 2017

টঙ্গীতে একই পরিবারের ৩ জন দগ্ধ : একজনের মৃত্যু

টঙ্গীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে তিন বাব-পুত্র হতাহত হয়েছেন। নিহতের নাম রানা (১৩)। একই ঘটনায় গুরুতর আহত রানার বাবা মনির হোসেন (৪৮) ও বড় ভাই রাজীবকে (১৫) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার সকালে টঙ্গীর এরশাদ নগর পুনর্বাসন এলাকার ২ নম্বর ব্লকে এ অগ্নিকান্ড হয়। খবর পেয়ে দমকলবাহিনীর সদস্যরা আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। নিহত রানা এরশাদ নগর তরুণ সংঘ প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র। আগুনে পরিবারটির বসত ঘর ভষ্মিভূত হয়েছে। টঙ্গী দমকল স্টেশন অফিসার আতিকুল ইসলাম জানান, ভোর পৌনে ৬টায় আগুন লাগার খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। তিনটি ইউনিট একটানা আধ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তরিৎ ব্যবস্থা না দিলে আগুন পুরো পুনর্বাসন এলাকায় ছড়িয়ে পড়তো।

No comments:

Post a Comment