Sunday, December 24, 2017

রাজধানীতে জেএমবির দুই সদস্য গ্রেফতার

রাজধানীর খিলগাঁও এলাকা থেকে জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের দুই সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার রাতে ওই এলাকায় অভিযানে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন র‌্যাব ১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান। গ্রেফতার দুজন হলেন- আরিফ (৪১) ও রমিজউদ্দিন (৩৪)। কামরুল হাসান জানান, তারা দুজন জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের সক্রিয় সদস্য। তাদের মধ্যে আরিফকে দীর্ঘদিন ধরে খোঁজা হচ্ছিল। তাদের দুজনের বিরুদ্ধেই আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

No comments:

Post a Comment