
রাজধানীর
সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের স্থানে মঞ্চ
পুনর্নির্মাণ এবং বঙ্গবন্ধুর ভাষণরত আঙুল উঁচানো ভাস্কর্য নির্মাণের জন্য
প্রকল্প পরিকল্পনা (প্রজেক্ট প্ল্যান) চেয়ে করা আবেদন সরাসরি খারিজ করে
দিয়েছেন হাইকোর্ট। এছাড়া ৭ মার্চকে ঐতিহাসিক জাতীয় দিবস হিসেবে কেন ঘোষণা
করা হবে না, তা জানতে চেয়ে জারি করা রুলের শুনানির জন্য আগামী ৪ জানুয়ারি
দিন নির্ধারণ করেছেন আদালত। মঙ্গলবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি
মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। রিট আবেদনকারী
আওয়ামী লীগপন্থি আইনজীবী ও সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ড.
বশির আহমেদের এ সংক্রান্ত সম্পূরক আবেদন সরাসরি খারিজ করে দেন আদালত।
এর
আগে এ আইনজীবীর রিটের পরিপ্রেক্ষিতে গত ২০ নভেম্বর হাইকোর্ট ৭ মার্চকে
ঐতিহাসিক জাতীয় দিবস হিসেবে কেন ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি
করেন। রুলে ৭ মার্চকে ঐতিহাসিক জাতীয় দিবস হিসেবে কেন ঘোষণা করা হবে না, ৭
মার্চ বঙ্গবন্ধু যে স্থানে যে মঞ্চে ভাষণ দিয়েছিলেন, পাকিস্তানি বাহিনীর
আত্মসমর্পণ ও ইন্দিরা গান্ধীকে সংবর্ধনা দেয়া হয়েছে, সেই স্থানে মঞ্চ
পুনর্নির্মাণ এবং বক্তব্যরত বঙ্গবন্ধুর আঙুল উঁচানো ভাস্কর্য কেন নির্মাণ
করা হবে না, তা জানতে চান আদালত।
No comments:
Post a Comment