Saturday, December 9, 2017

কঙ্গোতে বিদ্রোহীদের হামলায় ১৪ শান্তিরক্ষী নিহত

কঙ্গোতে বিদ্রোহীদের হামলায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ১৪ শান্তিরক্ষী প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫৩ জন। খবর বিবিসির। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় দেশটির পূর্বাঞ্চলে সেমুলিকি শহরে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে ওই হামলার ঘটনা ঘটে। অ্যালায়েড ডেমোক্রেটিক ফোর্স নামের একটি বিদ্রোহী গ্রুপ হামলা করেছে। কঙ্গোর সামরিক বাহিনীর পাঁচ সদস্যও হামলায় নিহত হয়েছেন। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস হামলার ঘটনায় গভীর শোক ও নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, সাম্প্রতিক সময়ে শান্তিরক্ষীদের ওপর সবচেয়ে ভয়াবহ হামলা এটি। শান্তিরক্ষীদের উপর হামলাকারীদের কোন ছাড় দেয়া হবে না। কঙ্গোর মনোস্কোর জাতিসংঘের মিশন প্রধান মামান সিদিকৌ এ হামলার কঠোর নিন্দা জানিয়েছে বলেছেন, সন্ত্রাসী হামলার সমুচিন জবাব দেয়া হবে এবং দুষ্কৃতকারীদের ধরে আইনের হাতে সোপর্দ করা হবে।

No comments:

Post a Comment