Wednesday, December 20, 2017

ঢাকায় জেএমবির ২ সদস্য আটক

জিহাদি বই ও উগ্রবাদী লিফলেটসহ রাজধানীর সায়েদাবাদ থেকে মিজানুর রহমান (৩৭) ও ইব্রাহিম শাহজাহান (৩০) নামে জেএমবির দুই সদস্যকে আটক করেছে র‍্যাব। র‍্যাব ১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান দুই জেএমবি সদস্য আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর সায়েদাবাদ বাসস্ট্যান্ডের কাছের একটি মার্কেট থেকে আটক করা হয়। তাদের কাছ থেকে বেশ কিছু জিহাদি বই ও উগ্রবাদী লিফলেট উদ্ধার করা হয়েছে। র‍্যাব কর্মকর্তা কামরুল বলেন, তারা সারোয়ার-তামিম গ্রুপের সারোয়ার পক্ষের অনুসারী বলে দাবি করছে। জঙ্গি কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ বন্দর থানায় মামলাও রয়েছে।

No comments:

Post a Comment