Wednesday, December 20, 2017

১০ ঘণ্টা পর শাহজালালে বিমান চলাচল স্বাভাবিক

ঘন কুয়াশার কারণে ১০ ঘণ্টা বন্ধ থাকার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল শুরু হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টার পর থেকে বিমান চলাচল স্বাভাবিক হয়। কুয়াশা কমে যাওয়ায় সকাল সাড়ে ১০টার পর বিমান চলাচলের অনুমতি দেয় বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
এর পর প্রথম ফ্লাইটটি কক্সবাজারের উদ্দেশে ঢাকা ছেড়ে যায়। বেবিচকের স্টেশন এয়ার ট্রাফিক কর্মকর্তা ওয়হিদুর রহমান জানান, ঘন কুয়াশার কারণে মঙ্গলবার রাত ১২টা থেকে শাহজালালে বিমান ওঠানামা বন্ধ ঘোষণা করা হয়। বুধবার সকাল ১০টা পর্যন্ত কোনো ফ্লাইট উড্ডয়ন কিংবা অবতরণ করতে পারেনি। এদিন রাতে ঘন কুয়াশার কারণে জেদ্দা থেকে ছেড়ে আসা সৌদি এয়ারলাইনসের এসভি-৮০২ ফ্লাইটটি ঢাকায় না এসে কলকাতায় অবতরণ করে। এ ছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-০৯৬ ফ্লাইটটি উড্ডয়ন করেনি। একইভাবে হযরত শাহজালাল বিমানবন্দর থেকে বিভিন্ন আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে ঢাকা ছাড়ার কথা ছিল এমন ৮টি বিমান উড্ডয়ন করতে পারেনি।

No comments:

Post a Comment