
কুড়িগ্রামের
রৌমারীর এক কৃষক মর্মান্তিক ঘটনার জন্ম দিয়েছে। তার বিরুদ্ধে ৮০টি ডিমপাড়া
মুরগি এক দিনে বিষ খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে। অভিযুক্ত বেরাজল হক উপজেলার
যাদুর চর ইউনিয়নের চর লাঠিয়াল ডাঙ্গা গ্রামের বাসিন্দা। ভোট্রা ক্ষেতে
চালের সাথে বিষ মিশিয়ে একই দিনে কমপক্ষে ৮০টি মুরগি হত্যা করার অভিযোগ
উঠেছে তার বিরুদ্ধে। ঘটনার শিকার দরিদ্র পরিবারগুলো হাসমুরগি পালন করেই
জীবন যাপন করত। এদের মধ্যে একটি পরিবারের নয়টি মুরগি একই দিনে বিষ খাইয়ে
হত্যার পর মাটিতে গড়াগড়ির করে কাঁদতে দেখা গেছে।
No comments:
Post a Comment